রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

স্পোর্টস ডেস্ক : লামিন ইয়ামাল কতটি গোল করলেন, কয়টি গোল বানিয়ে দিলেন, সেই হিসাব ছাপিয়ে এখন কৌতূহল জাগে প্রতিপক্ষের রক্ষণভাগকে তিনি কীভাবে নাচিয়েছেন তা নিয়ে! গতকাল রিয়াল বেতিসের বিপক্ষে অবিশ্বাস্য সব আক্রমণে মুগ্ধতা ছড়িয়েছেন বার্সেলোনার এই কিশোর। কোচ হান্সি ফ্লিক তো দাবি করেই বসলেন, এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়।

বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে বার্সা। লা লিগায় প্রথম ৯ ম্যাচ জিতে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড ছুঁয়েছে তারা। প্রথম গোল করে ও তৃতীয় গোলে অ্যাসিস্ট করে ম্যাচ জেতানো অবদান রাখেন ইয়ামাল। পুরো ম্যাচে ডানপ্রান্ত দিয়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে থাকেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। অবিশ্বাস্য পারফরম্যান্সের পর তাকে নিয়ে প্রশংসা করতে কার্পণ্যতা দেখাননি ফ্লিক।
বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় দলে কাজ করার সুবাদে অনেক বিশ্বমানের প্রতিভাদের দেখার সুযোগ হয়েছে ফ্লিকের। সেই অভিজ্ঞতা থেকে ইয়ামালকে অন্যদের চেয়ে এগিয়ে রাখলেন তিনি। প্রথম গোলটি যেভাবে করেছেন ইয়ামাল, তাতে মুগ্ধ ফ্লিক। প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে বোকা বানিয়ে বক্সের প্রান্ত থেকে উঁচু শটে জাল কাঁপান তিনি। মাচের পর সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছেন, ‘তার করা প্রথম গোলই দেখুন, এটা অসাধারণ। ঠিক এখন সে বিশ্বের সেরা খেলোয়াড়।’
বার্সা কোচ আরও বললেন, ‘আমি তার পারফরম্যান্সে খুব খুশি এবং আমি এটাই বলতে চাই। অবশ্য তার চাপ আছে, তার বয়স ১৯ বছর এবং প্রত্যেক ম্যাচেই খেলেছে। কিন্তু সে শতভাগ মনোযোগী ও প্রতিশ্রুতিবদ্ধ। সে খুব ভালো। তার পারফরম্যান্স ও মানসিকতা অবিশ্বাস এবং সেরা খেলোয়াড়রা এমনই।’

ইয়ামালকে নিয়ে গর্ববোধ করেন ফ্লিক, ‘আমি তাকে বলেছিলাম আমি খুব গর্বিত। কারণ সে চমৎকার খেলা খেলেছে।’টানা ৯ জয়ে বার্সেলোনা ২৭ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে। ৯ পয়েন্ট পিছিয়ে চার নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরবর্তী লিগ ম্যাচ তাদের। তার আগে চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর মুখোমুখি হবে কাতালানরা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit