রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে তারা এ কর্মসূচি পালন করেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ‘দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত তৃণমূল বিএনপি’র ব্যানারে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ে মামলা, হামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের নতুন কমিটিতে উপেক্ষা করা হয়েছে। তাদের বাদ দিয়ে স্বার্থান্বেষী ব্যক্তিদের নিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। ২০ সদস্যের কমিটির ১২ জন সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, বিতর্কিত এ কমিটি বহাল থাকলে ত্যাগী নেতাকর্মীরা আরও কোণঠাসা হয়ে পড়বেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। তারা অবিলম্বে কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাবেক প্রচার সম্পাদক মোজাফফর হোসেন ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল হক ক্লে। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১৩ অক্টোবর জেলা বিএনপি ফুলবাড়ী উপজেলা বিএনপির ২০ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। কমিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সরকারি কলেজের প্রভাষক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। রাজনৈতিক কর্মকাণ্ডে সরকারি কর্মচারীদের অংশগ্রহণসংক্রান্ত বিধিনিষেধ মানা হয়েছে কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়।

আন্দোলনকারীরা ফুলবাড়ী উপজেলা বিএনপি সহ কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটি ভেঙ্গে দেয়ার জন্যে দাবি জানান। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার কুশ পুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

কিউএনবি/বিপুল/১৮.১০.২০২৬/বিকাল ৪.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit