মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

বাড়তি সুবিধা পান লিটন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

স্পোর্টস ডেস্ক : আবুধাবি টেস্টের চতুর্থ দিন শেষে এগিয়ে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার চতুর্থ দিনে বাংলাদেশের ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করেছেন। লিটন কুমার দাস সেঞ্চুরি করেন। ফিফটি হাঁকান মেহেদি হাসান মিরাজ। দিন শেষে বিসিবির প্রকাশিত ভিডিওতে লিটন জানালেন উইকেটকিপিং করার কারণে ব্যাটিংয়ে কিছুটা বাড়তি সুবিধা পান তিনি।

লিটন বলছিলেন, ‘অবশ্যই উইকেটকিপিং আমায় সাহায্য করে। কারণ উইকেটের পেছনে দাঁড়িয়ে আমি অনেক কিছু বুঝতে পারি, উইকেট সম্পর্কে একটা ধারণা চলে আসে। সেটা আমার ব্যাটিংয়ে অনেকটা সাহায্য করে।’টেস্ট ক্রিকেট নিয়ে লিটন বলেন, ‘তিনটা ফরম্যাটই আমার ভালো লাগে, তবে টেস্ট ক্রিকেটের মর্যাদাটা একটু ওপরে। কারণ এই ম্যাচটাতে অনেক কিছু হয়। প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত অনেক চ্যালেঞ্জ থাকে এবং উপভোগ করার মতো অনেক পরিস্থিতি থাকে। তাই আমি টেস্ট ক্রিকেট পছন্দ করি।’

পঞ্চম দিনে স্পিনাররা ভালো করবে বলে বিশ্বাস লিটনের, ‘আমাদের স্পিনাররা ইতিমধ্যেই ভালো জায়গায় বল করছে, আশা করি আরও ভালো জায়গায় বল করে চাপ তৈরি করবে। উইকেট থেকে যদি একটু সাহায্য পায়, তাহলে তাদের জন্য কাজটা সহজ হবে।’৪৭৯ রানের পাহাড় ডিঙাতে নেমেছে আফগানিস্তান। চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ১৩২ রান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র ৭ উইকেট।

পরাজয় এড়িয়ে ড্র করতে হলে কাল পুরো ৩ সেশন ব্যাট করতে হবে আফগানদের। সেটা করতে পারলে তারা ৩৪৭ রান করে জয়ও পেতে পারে। তবে টেস্টের চতুর্থ ইনিংসে ৪৭৯ রান করতে পারলে বিশ্ব রেকর্ড গড়বে আফগানরা। আবুধাবিতে চলতি টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান করেছিল। আফগানিস্তান করেছিল ২৪০ রান। বাংলাদেশের লিড ছিল ১০৬ রানের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেটে ৩৬৬ রান পার করে ইনিংস ঘোষণা করে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৬,/রাত ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit