সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

‘মেসি নিজেকে কী মনে করে?’

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : মাত্র ১৩ বছর বয়স থেকেই বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ার শুরু লিওনেল মেসির। মেসি যখন বার্সেলোনার অ্যাকাডেমিতে যোগ দেন তখন সভাপতি ছিলেন হুয়ান গাসপার্তে। তিনি মেসির আচরণে বিরক্ত। তার বক্তব্য, যে ক্যাম্প ন্যু মেসিকে তৈরি করেছে, সেই ক্যাম্প ন্যুকেই উপেক্ষা করছেন মেসি।

গত ৬ অক্টোবর দেশের হয়ে শেষবার মাঠে নেমেছেন মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও পেশাদার ফুটবল খেলছেন তিনি। শনিবারই ইন্টার মায়ামির হয়ে জোড়া গোলও করেছেন। ফুটবলপ্রেমীদের একাংশ মেসির অবসর নিয়ে আক্ষেপ করছেন।

তবে মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বার্সেলোনার সাবেক সভাপতি হুয়ান গাসপার্ত। তার অভিযোগ, ক্যাম্প ন্যুকে উপেক্ষা করেছেন এলএম টেন। সে নিজেকে কী মনে করে, বলেও প্রশ্ন তুলেছেন।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করে আর্জেন্টিনার। ৬ অক্টোবর বেনিনের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে পাকাপাকি ভাবে বিদায় জানিয়েছেন মেসি।

বুয়েনস আয়ার্সের সেই ম্যাচে মেসির অবসরের মুহূর্তের সাক্ষী থাকার সুযোগ পেয়েছেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা। গাসপার্তের বক্তব্য, এমন সুন্দর মুহূর্ত করার সুযোগ পেতে পারতেন বার্সেলোনার সমর্থকরাও। কিন্তু মেসি তার বেড়ে ওঠার ক্যাম্প ন্যুকে উপেক্ষা করেছেন।

পাঁচ বছর আগে বার্সেলোনা ছেড়েছেন মেসি। তাকে ফুটবলার হিসেবে তৈরি করেছে স্পেনের ক্লাবটিই। মেসির ফুটবলজীবনে আলাদা জায়গা রয়েছে বার্সেলোনার। মেসি বার্সেলোনা ছাড়ার পর ক্লাব কর্তৃপক্ষ কয়েক বার চেষ্টা করেছেন, তাকে বিদায় সংবর্ধনা দেওয়ার। কিন্তু মেসি রাজি না হওয়ায়, তা সম্ভব হয়নি। অথচ আর্জেন্টিনার ফুটবল সংস্থার প্রস্তাবে এক বারেই রাজি হয়ে গিয়েছেন তিনি। তাতেই চটেছেন গাসপার্তে।

এক সাক্ষাৎকারে বার্সেলোনার সাবেক সভাপতি বলেছেন, ‘কোনও ব্যক্তির চেয়ে ক্লাবের মর্যাদা অনেক বেশি। ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতির কারণকে অজুহাত করে বিদায় সংবর্ধনা এড়িয়ে যাওয়া উচিত নয় মেসির। ওর কোনও শর্ত দেওয়া উচিত নয়। মেসি নিঃসন্দেহে অসাধারণ ফুটবলার। বিশ্বের সেরা ফুটবলার। তবে ওর একটি বিষয় ভুলে যাওয়া উচিত নয়। বার্সেলোনা ওর চেয়েও বড়। এ ব্যাপারে ওর খুব সতর্ক থাকা উচিত।’

মেসি বিদায় সংবর্ধনা নিতে ক্যাম্প ন্যুতে না ফেরায় গাসপার্তে ক্ষুব্ধ হলেও ক্লাবের সাবেক অধিনায়কের প্রতি ভালবাসার কথা জানাতে ভোলেননি। তিনি বলেছেন, ‘একজন খেলোয়াড়ের প্রতি নিখাদ ভালবাসা থেকেই কথাগুলো বলছি। ১৩ বছর বয়সে মেসিকে যখন নিয়ে এসেছিলাম, তখন আমি সভাপতি ছিলাম।

ব্যক্তি মেসির চেয়ে বার্সেলোনা বড়। ও নিঃসন্দেহে বিশ্বের সেরা ফুটবলার। ওর এই জায়গায় পৌঁছোনোর পিছনে বার্সেলোনার অবদানও রয়েছে। কতটা অবদান, বলতে চাই না। সেটা ওর ভুলে যাওয়া ঠিক নয়। এ জন্যই মেসিকে এখনও কিছুটা ছাড় দিচ্ছি। স্পোর্টস ডেস্ক : মাত্র ১৩ বছর বয়স থেকেই বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ার শুরু লিওনেল মেসির। মেসি যখন বার্সেলোনার অ্যাকাডেমিতে যোগ দেনকিন্তু মেসি যদি সমর্থকদের বিদায় জানাতে বার্সেলোনায় না ফেরে, তাহলে আমার বিরক্তি আর বাড়বে।’

গাসপার্তে আরও বলেছেন, ‘সভাপতি যে হোক, মেসিকে বার্সেলোনায় এসে বিদায় জানাতে হবে। ও যদি মনে করে লাপোর্তা চলে যাওয়ার পর সংবর্ধনা নিতে আসবে, তাহলে আমি উপস্থিত থাকব না সেই অনুষ্ঠানে। ও নিজেকে কী মনে করে? লাপোর্তার সভাপতি থাকার উপর কেন মেসির ক্যাম্প ন্যুয়ে ফেরা নির্ভর করবে? মেসির এমন শর্তের জন্য লাপোর্তা ইস্তফা দিলে, আমি মেসির সংবর্ধনায় থাকব না।’

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৬,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit