বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম

হামের টিকা নিয়ে ইউনিসেফ-এর বিস্ফোরক তথ্য!

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৮ Time View

ডেস্কনিউজঃ জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, ২০২৪ সাল থেকেই তারা সরকারকে টিকার সংকট নিয়ে ১০ বার সতর্ক করেছিল। কিন্তু পর্যাপ্ত টিকা না থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। বুধবার (২০ মে) রাজধানীর ইউনিসেফ বাংলাদেশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থাটির বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত দেশে এক কোটি ৭৮ লাখ হামের টিকা আসে, যা ছিল মোট চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ। দেশে বছরে প্রায় সাত কোটি হামের টিকার প্রয়োজন হলেও দীর্ঘ সময় পর্যাপ্ত রুটিন টিকা পাওয়া যায়নি।

ইউনিসেফ জানায়, টিকার ঘাটতির বিষয়টি নিয়ে তারা ২০২৪ সাল থেকে অন্তত ১০টি বৈঠকে সরকারকে সতর্ক করেছে। পাশাপাশি পাঁচ থেকে ছয় বার আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে বলে জানায় তারা। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে অবহিত করা হয়েছিল বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন রুটিন টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় অনেক শিশু টিকার বাইরে থেকে যায়। এর ফলে দেশে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায় এবং শেষ পর্যন্ত বড় ধরনের প্রাদুর্ভাব পরিস্থিতি তৈরি হয়।

কিউএনবি/বিপুল/২০.০৫.২০২৬/রাত ৯.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit