শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

দুর্গাপুরে কৃষকের ধান ক্রয়ে ওজনে কম, চার ব্যাবসায়ীকে জরিমানা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রান্তিক কৃষকদের ধান ক্রয়ে ওজনে কম দেয়ায় চার ধান ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২০ মে) দুপুরে পৌরশহরের ধানমহাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রান্তিক কৃষদের কাছ থেকে ধান ক্রয় করছেন বাজারের ব্যাবায়ীরা। দীর্ঘদিন ধরে নানা অজুহাতে ধানের ওজনে ৪০ কেজিতে ১মন না ধরে ৪২ কেজিতে ১মন নিয়ে ধানের দাম পরিশোধ করছেন ব্যাবসায়ীরা। প্রান্তিক কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে ধানের বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। পরে বাজারের চারজন ধান ব্যাবসায়ী শ্রীদাম প্রসাদ, ঝুটন সাহা, দেবল দে ও প্রবীর সাহা প্রত্যেক কে বিশ হাজার টাকা করে মোট আশি হাজার টাকা জরিমানা করা হয় এবং এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে অন্যব্যাবসায়ীদের সতর্ক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বাজারের ধান ব্যাবসায়ীরা কৃষকদের ধান ক্রয়ে ওজনে কম দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ধানের বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সেইসাথে অন্যদেরকেও সর্তক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/ ২০ মে ২০২৬,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit