বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

নওগাঁয় ছয়টি আসনে মনোনয়নপত্র বাছাইয়ে ৩৩ জন বৈধ ও ২২ জনকে বাতিল

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৪ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ছয়টি সংসদীয় আসনের মধ্যে ৬টি আসনে ২২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। নওগাঁর জেলা প্রশাসক ও ছয়টি আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা নানা অসঙ্গগতির কারনে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে সোমবার সকাল ৯টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈধ ও বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ৩৩ জনের মনোনয়পত্র বৈধ্য ঘোষণা করা হয়। বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম শেষ হয় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা এই ঘোষণা দেন।  
নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এ আসনে বৈধ্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্বতন্ত্র জামেদ আলী, জাতীয় পার্টির আকবর আলী কালু, জাকের পার্টির মোহাম্মদ আলী। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেকুজ্জামান তোতা ও সোহরাব হোসেনের পক্ষে সংসদীয় এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসংবলিত সমর্থনসূচক তালিকায় ত্রুটিযুক্ত স্বাক্ষর ও মামলার তথ্য গোপন রাখায় তাঁদের মনোনয়ন ফরম বাতিল করা হয়।
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া ছয় প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণ খেলাপী হওয়া, মামলার তথ্য গোপন রাখা ও সংসদীয় এলাকার ১ শতাংশ  ভোটারের স্বাক্ষরসংবলিত সমর্থনসূচক তালিকায় ত্রুটিযুক্ত স্বাক্ষরসহ বিভিন্ন অসঙ্গতির কারণে তাঁদের মনোনয়ন বাতিল করা হয়।

বাতিল ছয় প্রার্থী হলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব হোসেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিনুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এইচএম আখতারুল আলম, নজিপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজার রহমান ও সাবেক ছাত্রলীগ নেতা মেজবাহুল আলম। বৈধ্য প্রার্থীরা হলেন নওগাঁ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, জাকের পার্টির এম আর ফারুক। নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী লীগের প্রার্থী সাবেক আমলা সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, মাহফুজা আকরাম চৌধুরী মায়া, জাতীয় পার্টির মাসুদ রানা, জাকের পার্টির আলম হোসেনের মনেনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়েছে।
বিভিন্ন অসঙ্গতির কারণে কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ডিএম মাহবুব-উল মান্নাফসহ পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া অপর তিন প্রার্থী হলেন, বিএনএমের প্রার্থী জাবেদ আলী, এনপিপির প্রার্থী স্বপন কুমার দাস ও স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হোসেন। এছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী সোহেল কবির চৌধুরীর মনোনয়ন ফরম স্থগিত রাখা হয়েছে। নওগাঁ-৪ (মান্দা) আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এদের মধ্যে বিভিন্ন অসঙ্গতির কারণে চারজনের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে। বৈধ্য প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী নাহিদ মোর্শেদ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক এসএম ব্রুহানী সুলতান মামুদসহ (গামা), জাতীয় পার্টির আলতাফ হোসেন, জাকের পার্টির দেলোয়ার হোসেন, বাংলাদেশ কনগ্রেস এর আব্দুর রহমান।

বিভিন্ন অসঙ্গতি সম্বলিত কাগজপত্র জমা দেয়ায় মনোনয়নপত্র বাতিল হওয়া চার প্রার্থী। দলীয় সুপারিশপত্র না থাকায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কামাল পারভেজ, সংসদীয় এলাকায় ১ শতাংশ ত্রুটিযুক্ত স্বাক্ষর কারণে স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন, স্বতন্ত্র আব্দুস সামাদ ও স্বতন্ত্র জিয়াউল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit