বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

নেপালে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বেলা ২টা ২৮ মিনিটের দিকে দেশটি ভূমিকম্পে কেঁপে ওঠে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, নেপালে যে ভূমিকম্প আঘাত হেনেছে তার মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পে কোনো হতাহত হয়েছে কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে নেপালে আঘাত হানা এই ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লিও  কেঁপেছে। ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) বলেছে, মঙ্গলবার দুপুরে ৫ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পে কেঁপেছে নেপাল। এর ফলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও এর আশপাশের এলাকায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit