মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম

হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ অনুরোধ জানানো হয়েছে।

আজ বুধবার (২০ মে) মন্ত্রণালয়ের পক্ষ হতে হজযাত্রীদের নিরাপত্তায় বেশকিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। ছায়ায় বিশ্রাম নেওয়া এবং চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবহার করার জন্য হজযাত্রীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে।

হাঁটাচলার সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখা ও ছায়াযুক্ত পথ ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া, নিয়মিত পানি পান করার অনুরোধ করা হয়েছে।

স্বাছন্দ্যময় ইবাদত-বন্দেগির লক্ষ্যে হজযাত্রীদেরকে সুরক্ষা ছাড়া দীর্ঘ সময় রোদে থাকা এবং অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, এ বছর হজযাত্রীদের সচেতনতায় সৌদি সরকারের সঙ্গে যৌথভাবে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

প্রায় প্রতিদিনই মন্ত্রণালয়ের ফেসবুক পেজে https://www.facebook.com/share/18o2D2qzXf/ নতুন নতুন সচেতনতামূলক কনটেন্ট আপলোড করা হচ্ছে। সেগুলো হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপেও শেয়ার করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৬,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit