সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ।

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৬৬ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষা বিস্তার এবং পরিবেশ সুরক্ষায় অনন্য এক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় মাটিরাঙ্গা জোনের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ফলজ ও বনজ গাছের চারা ও বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতী শিক্ষার্থীদের মাঝে খেলনা বিতরণ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট)সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কার্যত্রুমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন পিএসসি। এসময় বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিকান্ত ধামাই,মাটিরাঙ্গা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহ আলী,ত্রুীড়াবিদ মোহাম্মাদ সুলতান আহমেদ,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, সমাজকর্মী সুরেশ ত্রিপুরা সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও গাছের চারা তুলে দেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন পিএসসি বলেন,”পার্বত্য অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের মেধাবী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ প্রকৃতি রক্ষায় শিক্ষার্থীদের গাছের চারা রোপণ ও সঠিকভাবে যত্ন নেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করেন।

সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে আনন্দ প্রকাশ করেছেন বাইল্যাছড়ি হাই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাঁরা মাটিরাঙ্গা জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit