কুড়িগ্রাম প্রতিনিধি : জেলা ব্যাপী লেখক,বুদ্ধিজীবী, কবি,শিল্পী,সাহিত্যিক,মানবাধিকার কর্মী, সংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে তাদের পেশাগত মানোন্নয়ন ও সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থা এগিয়ে নিতে কুড়িগ্রামে সহকারী অধ্যাপক ও সাংবাদিক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব,
লেখক এবং বুদ্ধিজীবী,জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম অনিরুদ্ধ রেজাকে সভাপতি, বিশিষ্ট সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক মো. আজাদ আলীকে সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সমাজ সেবক জুলফিকার আলী আহমেদ লিপনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যের কুড়িগ্রাম জেলা শিল্পী কল্যাণ সোসাইটির কমিটি গঠন করা হয়েছে।
আজ ৩ নভেম্বর বুধবার দুপুর ২টায় কুড়িগ্রাম-চিলমারী সড়ক সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লক্সে সংগঠনের সকল সদস্য ও বিশিষ্ট জনদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে এ কমিটি ঘোষণা করা হয়। অরাজনৈতিক এ সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যথাক্রমে,বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আলতাফ হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক,গবেষক,এনজিও কর্মী এবং সমাজ সেবক রফিকুল হায়দার,বিশিষ্ট শিক্ষক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের কুড়িগ্রাম জেলার সভাপতি মোঃ রফিকুল ইসলাম রানা,
বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রেজাউল কবীর রানু,বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আতাউর রহমান আতা এবং বিশিষ্ট সংগীতশিল্পী, সমাজসেবক ও এনজিও কর্মী মোছাঃ আলেয়া খাতুন। সংগঠনের অন্যতম উপদেষ্টা আলতাফ হোসেনের সভাপতিত্বে কমিটি ঘোষণা শেষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৬,/রাত ৮:২২