বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান আর্কটিক দ্বীপে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি হ্যামস্ট্রিং চোটে একমাসের জন্য মাঠের বাইরে রদ্রি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু অ্যাকাডেমিক অর্জনে নয়: হাবিপ্রবি ভিসি কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু। যুক্তরাষ্ট্রে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? শ্রমিক আন্দোলনের নেপথ্যে জাহাঙ্গীর-কচির অর্থায়ন

বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু অ্যাকাডেমিক অর্জনে নয়: হাবিপ্রবি ভিসি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

ডেস্ক নিউজ  : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ও আন্তঃহল ইনডোর গেমস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে হাবিপ্রবি জিমনেসিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা ও বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান।  

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এনামউল্যা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু তার অ্যাকাডেমিক অর্জনে নয়, শিক্ষার্থীদের মনন, নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশেও প্রতিফলিত হয়। ক্রীড়াঙ্গন হলো সেই বিকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম। আন্তঃঅনুষদীয় ও আন্তঃহল ইনডোর ক্রীড়া প্রতিযোগিতায় তোমরা ক্রীড়া নৈপুণ্যের পাশাপাশি, সৌহার্দ্য ও সম্প্রীতির যে দৃষ্টান্ত স্থাপন করেছ, তা অত্যন্ত প্রশংসনীয়। জয়-পরাজয়ের ঊর্ধ্বে ক্রীড়ার এই বন্ধন অটুট থাকুক। এটাই আমার প্রত্যাশা।’  

শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া হলের হল সুপার প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন ভূঞা, শহীদ নূর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, শহীদ আবরার ফাহাদ হলের হল সুপার প্রফেসর ড. আবুল কালাম, বিভিন্ন অনুষদীয় শিক্ষকেরা, হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানাসহ সাধারণ শিক্ষার্থীরা।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit