বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান আর্কটিক দ্বীপে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি হ্যামস্ট্রিং চোটে একমাসের জন্য মাঠের বাইরে রদ্রি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু অ্যাকাডেমিক অর্জনে নয়: হাবিপ্রবি ভিসি কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু।

হ্যামস্ট্রিং চোটে একমাসের জন্য মাঠের বাইরে রদ্রি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক : হ্যামস্ট্রিং চোটের কারণে একমাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার মিডফিল্ডার রদ্রি। এতে করে আগামী রবিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাব বার্সা।

মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৩-০ গোলের জয় পায় বার্সেলোনা। ওই ম্যাচের প্রথমার্ধ শেষে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার। পরবর্তী সময়ে পরীক্ষা-নিরীক্ষায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট ধরা পড়ে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, পরীক্ষায় রদ্রির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট নিশ্চিত হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না। তার সুস্থ হয়ে ওঠার সময় নির্ভর করবে চোটের অগ্রগতির ওপর।

লা লিগার পয়েন্ট তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর মাঠে খেলতে যাবে তারা। ফলে শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রদ্রির অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা দলটির জন্য। 

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, চোটের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে রদ্রিকে। সেটি হলে চেক প্রজাতন্ত্র ও ইংল্যান্ডের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচেও খেলতে পারবেন না তিনি।

তবে জাতীয় দলের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, বিশ্বকাপজয়ী স্পেন ইতোমধ্যে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এখন রদ্রির সুস্থ হয়ে মাঠে ফেরার সময়ই নির্ধারণ করবে বার্সেলোনা ও স্পেনের হয়ে পরবর্তী ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে কি না।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৬,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit