বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৫১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৪০টি কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক সিজার মূল্য ২ লাখ টাকা।

সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধীনস্থ বিজয়পুর বিওপির টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১১৪৮ এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রেমবাজার নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪০টি কম্বল জব্দ করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক মূল্য ২ লাখ টাকা। আটক করা কম্বলগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এনিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৬,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit