স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে বাজে পারফরম্যান্সের কারণে দ্বিতীয় বিভাগে নেমে গেছে স্প্যানিশ ক্লাব মায়োর্কা। সেই ক্লাবটির কাছেই কিনা হার নিয়ে মাঠ ছেড়েছে টানা দুবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি।
বুধবার রাতে মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে প্যারিসিয়ানরা।
যদিও ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে পিএসজিই। তবে মায়োর্কাই সুযোগ পেয়ে কাজে লাগিয়েছে একটার পর একটা।
নিজেদের মাঠ সন মইশ স্টেডিয়ামে ম্যাচের ২১ মিনিটে জিতো লুভুম্বোর গোলে এগিয়ে যায় মায়োর্কা। এরপর ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ান ভির্জিলি। বিরতির পর ৫১ মিনিটে দারুণ হেডে তৃতীয় গোলটি করেন অধিনায়ক আন্তোনিও রাইয়ো।
যদিও পিএসজির বল দখল বেশি ছিল। কিন্তু তারা কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি। মায়োর্কা মোট চারটি বড় সুযোগ তৈরি করে। তারা এর মধ্যে ৩টি গোলে পরিণত করে। তারই ফল, প্রাক মৌসুমে এমন বড় অঘটনে জন্ম দেয়।
কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৬,/দুপুর ১২:২২