শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার

ট্রোলের জবাব দিতে বিগ বসের মঞ্চে নিজের ‘টি-শার্ট’ খুললেন সালমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক :  ‘অসুস্থ’, ‘বুড়িয়ে গেছেন’, ‘আগের মতো ফিট নন’-সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরেই এমন নানা মন্তব্যের মুখে পড়ছেন বলিউড তারকা সালমান খান। এবার আর নীরব থাকলেন না অভিনেতা। ‘বিগ বস’-এর মঞ্চে দাঁড়িয়েই ট্রোলকারীদের সরাসরি জবাব দিলেন তিনি।

শনিবার ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ওয়ার’ পর্বে নিজের চেহারা ও শরীর নিয়ে করা কটাক্ষের প্রসঙ্গ ওঠে। তখন ক্ষোভ প্রকাশ করে সালমান বলেন, অন্যের চেহারা নিয়ে মন্তব্য করার আগে নিজের চেহারার দিকে তাকানো উচিত।

কথার জবাব শুধু কথায় দেননি অভিনেতা। মঞ্চেই টুপি, জ্যাকেট ও টি-শার্ট খুলে নিজের শরীর দেখান তিনি। এমনকি মেকআপও তুলে ফেলেন। এরপর ট্রোলকারীদের উদ্দেশে বলেন, সামনে থেকে তাকে দেখার পর যেন মন্তব্য করা হয়।

সালমান আরও বলেন, অন্যের চেহারা নিয়ে মজা করার আগে নিজের ও বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। তার ভাষায়, বয়স এখন ৬০। তাই ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার সময়কার মতো চেহারা থাকবে এমনটা প্রত্যাশা করা ঠিক নয়।

অভিনেতার এমন বক্তব্যে ‘বিগ বস’-এর ঘরে থাকা প্রতিযোগীরা হাততালি দিয়ে তাকে সমর্থন জানান।

তবে শুধু নিজের ট্রোলিং নিয়েই থামেননি সালমান। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের চেহারা নিয়েও যারা কটাক্ষ করেছেন, তাদেরও সমালোচনা করেন তিনি। বিশেষ করে সন্তান জন্মের পর কোনো নারীর ওজন কিছুটা বেড়ে গেলে তা নিয়ে বিদ্রুপ না করার আহ্বান জানান অভিনেতা।

সালমান বলেন, সন্তান জন্মের পর একজন মা তার পরিবার ও সন্তানকে সময় দেন। পরে কাজে ফিরলে নিজের মতো করে আবার শরীরচর্চা ও ফিটনেসে মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন। তাই এ ধরনের স্বাভাবিক পরিবর্তন নিয়ে কাউকে কটাক্ষ করা উচিত নয়।

এদিকে এদিন ‘বিগ বস’-এর ঘরের প্রতিযোগীদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সালমান। গালাগাল, কুরুচিকর আচরণ ও নিয়ম ভাঙার ঘটনায় তাদের সতর্ক করেন তিনি।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit