শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম

ইউক্রেনকে যৌথভাবে গোলাবারুদ দিতে উদ্যোগ চূড়ান্ত করছে ইইউ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হামলা মোকাবেলা করতে ইউক্রেনের সামরিক সরঞ্জাম, অস্ত্র ও গোলাবারুদের লাগাতার চাহিদা ও দাবি মেটাতে মিত্র দেশগুলো হিমসিম খাচ্ছে। কিছু ক্ষেত্রে নীতিগত দ্বন্দ্ব কাজ করলেও বাকিগুলোর ক্ষেত্রে উৎপাদন, সরবরাহ ও অর্থায়নের সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্যা কিছুটা হলেও দূর করতে ইউরোপীয় ইউনিয়ন ২০০ কোটি ইউরো অংকের যৌথ তহবিল গড়ে ইউক্রেনের জন্য গোলাবারুদ কেনা ও সরবরাহের উদ্যোগ নিচ্ছে। রবিবার রাষ্ট্রদূতরা সেই পরিকল্পনার রূপরেখা প্রস্তুত করার পর সোমবার ২৭ সদস্যের রাষ্ট্রজোটের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা ব্রাসেলসে মিলিত হয়ে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে চলেছেন।

রাশিয়ার সেনাবাহিনী মোকাবেলা করতে মাসে সাড়ে তিন লাখ গোলাবারুদের প্রয়োজন বলে ইউক্রেন ইইউকে জানিয়েছে। বর্তমানে সেই ক্ষমতা সীমিত থাকায় দেশটিকে ভেবেচিন্তে গোলাবারুদ ব্যবহার করতে হচ্ছে। তা ছাড়া হারানো জমি ফিরে পেতে পাল্টা অভিযানের প্রস্তুতির ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। সেই ডাকে সাড়া দিয়ে ইইউ সবার আগে সদস্য দেশগুলোর নিজস্ব গোলাবারুদের ভাণ্ডার থেকে যতটা সম্ভব ইউক্রেনকে দ্রুত সরবরাহ করতে চায়।

এদিকে ইউরোপ তথা পশ্চিমা বিশ্ব ইউক্রেনের প্রতি সংহতি দেখিয়ে চললেও রাশিয়া মোটেই পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ছে না। সোমবার চীনের প্রেসিডেন্ট শি চিনপিং মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়াচ্ছেন। পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত সমন জারি করার পর প্রথম রাষ্ট্রনেতা হিসেবে শি তার সঙ্গে করমর্দন করবেন। সফরের প্রাক্কালে চীনের প্রেসিডেন্ট এক লেখনিতে ইউক্রেনের জন্য শান্তি পরিকল্পনার উল্লেখ করেছেন। তবে তিনি স্বীকার করেন, সমাধানসূত্র মোটেই সহজ হবে না। পুতিনও এক চীনা সংবাদপত্রে শি চিনপিংকে ‘পুরানো ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করে চীনের মধ্যস্থতার উদ্যোগকে স্বাগত জানান।

তবে প্রকাশ্যে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার নিন্দা না করায় যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বিশ্ব চীনের মতলব সম্পর্কে গভীর সংশয় প্রকাশ করে আসছে। নিষেধাজ্ঞার বদলে চীন যেভাবে রাশিয়ার সহায়তা করে আসছে, তার আলোকে ইউক্রেন সংকটে বেইজিং নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে পারে না বলে ধারণা চালু আছে।

সূত্র : ডয়চে ভেলে

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit