মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ইরানের সম্ভাব্য ড্রোন হামলা মোকাবিলায় নিজেদের তেল ডিপো ও জ্বালানি অবকাঠামোতে লোহার খাঁচা বসানোর উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে তেল ডিপোর ওপর ধাতব খাঁচা স্থাপনের দৃশ্য দেখা গেছে। খবর এনডিটিভির।

বিশ্লেষকদের মতে, ড্রোন যাতে সরাসরি তেল ডিপোতে আঘাত হানতে না পারে, সেজন্যই সুরক্ষা ব্যবস্থা হিসেবে লোহার খাঁচা ব্যবহার করা হচ্ছে। 

অর্থনৈতিক দিক থেকে আমিরাতের জন্য জ্বালানি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মোট জিডিপির প্রায় ৩০ শতাংশ আসে তেল ও গ্যাস খাত থেকে।

এদিকে চলমান সংঘাতের সময় আমিরাতের বিরুদ্ধে ইরানে সরাসরি হামলায় জড়িত থাকার অভিযোগও ওঠে। পাশাপাশি দেশটিতে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা মোতায়েনের খবর প্রকাশ্যে আসে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান অঞ্চলজুড়ে মার্কিন স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে বলে দাবি করা হচ্ছে। এ সময় আমিরাতের কয়েকটি তেলক্ষেত্র ও ডিপোকেও লক্ষ্য করে ছোট আকারের ড্রোন ছোড়া হয়।

কিউএনবি/অনিমা/২২.০৫.২০২৬/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit