শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সাভারে ৩ সাংবাদিকের উপর হামলা; আটক-৪

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৪ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে মাদকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিককে রিকসার গ্যারেজে আটকে রেখে নির্যাতন সহ  বেদম মারধর করা হয়েছে। এঘটনায় ৩ জনকে আটক করেছেন পুলিশ। শুক্রবার দুপুরে সাভার পৌরসভার আইচা নোয়াদ্দা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করেন।

আহতরা হলেন দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন, ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম এবং এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন। জানা গেছে, অফিসের অ্যাসাইনমেন্টে মাদক ব্যবসায়ীদের বিষয়ে রিপোর্ট করতে ওই এলাকায় যান দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম।

এসময়ে তাদেরকে সহযোগিতা করতে এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেনও যান। তখন স্থানীয় মাদক কারবারি ও সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও গাড়ি ভাঙচুর করে এবং মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, মাদকের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীরা হামলার শিকার হন। এলাকার চিহ্নিত মাদক কারবারিরা আইচা নোয়াদ্দা এলাকার প্রধান সড়ক থেকে দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন, ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম এবং এসএ টিভির প্রতিনিধি সাদ্দাম হোসেনকে জিম্মি করে তুলে নিয়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয় একটি অটোরিকশা গ্যারেজে আটকে রেখে সাংবাদিকদের ওপর উপর্যুপরি নির্যাতন চালানো হয়। হামলায় তাদের পরনের কাপড় ছিন্নভিন্ন হয়ে যায়। একই সঙ্গে দেশ টিভির গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করা হয়। হামলাকারীরা ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপডও নিয়ে যায়। পরে আহত সাংবাদিকদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করা হয়। এসময়ে আরও কয়েকজন মাদক কারবারি ও হামলাকারী পালিয়ে যায়।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সাভার প্রেসক্লাব, সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশন এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব)। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৬,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit