মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

ঈদে বাড়ি ফেরা সহজ করতে বিশেষ লঞ্চ সার্ভিস, ৬ রুটে ১২ লঞ্চ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪০ Time View

ডেস্ক নিউজ  : পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় এড়িয়ে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ লঞ্চ সার্ভিস পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।

সংস্থাটি জানিয়েছে, ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট থেকে ৬টি নৌপথে ১২টি লঞ্চ চলাচল করবে। পাশাপাশি ঘোড়াশাল নদীবন্দরের অধীন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকেও লঞ্চ ও ফেরি সার্ভিস চালু থাকবে।

বছিলা লঞ্চঘাট থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে বছিলা সদরঘাট হাকিমুদ্দিন রুটে এমডি টিপু, এমডি টিপু ৬ লঞ্চ চলাচল করবে, যা সারাবছর নিয়মিত থাকবে। সকাল ৮টা ৪৫ মিনিটে বছিলা সদরঘাট চাঁদপুর রুটে এমডি ইমাম হাসান ২, এমডি ইমাম হাসান ৫ চলবে।

এছাড়া সকাল ১১টায় বছিলা সদরঘাট শৌলা মুধারহাট মুলাদী রুটে এমডি জামাল ১ চলবে, যা ২৪ মে থেকে ২৭ মে পর্যন্ত স্পেশাল সার্ভিস হিসেবে পরিচালিত হবে।

দুপুর ১২টায় বছিলা সদরঘাট গলাচিপা রুটে এমডি শরীয়তপুর ৩, এমডি মিতালী ৫ চলাচল করবে, এটিও নির্ধারিত সময় পর্যন্ত বিশেষ সার্ভিস হিসেবে থাকবে।

বিকাল ৩টা ৩০ মিনিটে বছিলা সদরঘাট চাঁদপুর রুটে এমডি সোনারতরী ৪ চলবে। বিকাল ৪টায় বছিলা সদরঘাট বরিশাল ভায়া চাঁদপুর নন্দিবাজার রুটে এমডি তরঙ্গ ১, এমডি মর্নিংসান ৫, এমডি আচল ৬ সারাবছর নিয়মিত চলাচল করবে।

সন্ধ্যা ৬টায় বছিলা সদরঘাট ইলিশা রুটে এমডি ইয়াদ ১ চলবে।

অন্যদিকে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে সকাল ৭টায় শিমুলিয়া চাঁদপুর ঈদগাহ ফেরীঘাট রুটে এমডি নাড়িয়া ৭ লঞ্চ চলাচল করবে।

এছাড়া সকাল ৮টায় শিমুলিয়া হরিণা ফেরীঘাট ইলিশা রুটে কার্নিভাল ১ ও কার্নিভাল ওয়েভ ফেরি চলাচল করবে।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, ঈদ উপলক্ষে এই বিশেষ সার্ভিস যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সহায়ক হবে।

কিউএনবি/অনিমা/২৩.০৫.২০২৬/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit