রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

লঙ্কা প্রিমিয়ার লিগের একই দলে সাকিব-তাসকিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : এলপিএলের নতুন মৌসুম শুরু হবে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে। তার আগে ১ জুন অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তবে ড্রাফটের আগেই নির্দিষ্ট সংখ্যক ক্রিকেটার সরাসরি দলে নেয়ার সুযোগ পেয়েছিল অংশগ্রহণকারী দলগুলো। সেই সুযোগ কাজে লাগিয়েই জাফনা কিংস প্রথমে সাকিবকে এবং পরে তাসকিনকে দলে অন্তর্ভুক্ত করে।

তাসকিনকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে এলপিএল কর্তৃপক্ষ জানায়, নতুন মৌসুমে শক্তিশালী পেস আক্রমণ গড়তে চায় জাফনা। গতি ও আগ্রাসী বোলিংয়ের জন্য পরিচিত বাংলাদেশের এই পেসারকে তারা দলের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখছে। কয়েক দিন আগেই সাকিবকে দলে নেয়ার ঘোষণা দেয় জাফনা। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গেছে চলতি বছরের জানুয়ারিতে ইন্টারন্যাশনাল লিগ টি-২০’তে। এরপর জাতীয় দল কিংবা অন্য কোনো টুর্নামেন্টে মাঠে নামেননি তিনি। দীর্ঘ বিরতির পর এলপিএলের মাধ্যমে আবারও মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হলো বাংলাদেশের সাবেক অধিনায়কের।

জাফনা কিংস শুধু সাকিব ও তাসকিনকেই নন, সরাসরি চুক্তিতে আরও কয়েকজন পরিচিত ক্রিকেটারকে দলে নিয়েছে। তাদের মধ্যে আছেন ভানুকা রাজাপাকসে ও দুনিথ ভেল্লালাগে। এদিকে এবারের এলপিএলে মোট পাঁচটি দল অংশ নেবে। জাফনা কিংস ছাড়াও বাকি দলগুলো হলো ক্যান্ডি রয়্যালস, কলম্বো ক্যাপস, ডাম্বুলা সিক্সার্স ও গল গ্যালান্টস। আগামী ১৭ জুলাই টুর্নামেন্টের উদ্বোধনের দিনই মাঠে নামবে সাকিব-তাসকিনের জাফনা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ গল গ্যালান্টস। গ্রুপ পর্ব চলবে ২ আগস্ট পর্যন্ত। এরপর প্লে-অফ শুরু হবে ৫ আগস্ট, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ আগস্ট। রিজার্ভ ডে রাখা হয়েছে ৯ আগস্ট।

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৬,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit