বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম বার্তায় তিনি বলেন, এই প্রতিশোধ গ্রহণ শুধু তার পরিবারের সিদ্ধান্ত নয়, বরং এটি সমগ্র ইরানি জাতির ইচ্ছা।

ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ এই নেতা নিহত হন। বাবার আকস্মিক হত্যাকাণ্ডের পর দেওয়া এই বিবৃতিতে মোজতবা খামেনি তার বাবার জানাজায় লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শোকসন্তপ্ত জনতার এই বিশাল সমাগমকে তিনি একটি ‘শত্রু-বিধ্বংসী এবং ঐতিহাসিক উপস্থিতি’ হিসেবে অভিহিত করেছেন। বাবার মৃত্যুর পর রাষ্ট্রীয় নীতি নির্ধারণে নিজের প্রথম প্রকাশ্য অবস্থানে এসে খামেনি স্পষ্ট করে দিয়েছেন যে তেহরান এই হত্যাকাণ্ডকে হালকাভাবে দেখছে না, আর জাতীয় আকাঙ্ক্ষা অনুসারেই এর মোক্ষম জবাব দেওয়া হবে।

সূত্র: আল-জাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৬,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit