বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অস্থায়ী পথ চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। এ সমঝোতা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার সংবাদপত্র আল-শুরুককে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, সমঝোতা বাস্তবায়নের কিছু বিষয় নিয়ে ওমানের সঙ্গে আলোচনা এখনো চলছে।
বাঘাই জোর দিয়ে বলেন, নিরাপদে জাহাজ চলাচলের বিষয়ে দুই দেশের এই সমঝোতাকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া বা জলপথটির সামগ্রিক অবস্থার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। প্রণালিতে জাহাজ চলাচল পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা নিয়ে আরও আলোচনা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে বাঘাই বলেন, যেকোনো বৈরী পদক্ষেপ মোকাবিলায় ইরান তার সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit