স্পোর্টস ডেস্ক : শাই হোপের সেঞ্চুরিতে হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ (২৪৭) রানের রেকর্ড গড়েছে ওয়েষ্ট ইন্ডিজ।
এর আগে ২০২৪ সালের ১২ অক্টোবর এই মাঠে, বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ২৯৭ রান করেছিল ভারত। সেটাই এই মাঠে টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ।
আজ বুধবার টস জিতে ওয়েষ্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব শুরু করে ক্যারিবীয়রা।
উদ্বোধনী জুটিতে মাত্র ২৭ বলে ৫২ রান সংগ্রহ করেন দুই ওপেনার শাই হোপ ও জুয়েল অ্যান্ড্রু। ওয়ান ডাউনে নেমে ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন সিমরন হিতমায়ার। দ্বিতীয় উইকেটে শাই হোপ ও হিতমায়ার গড়েন ২৪ বলে ৫৮ রানের জুটি।
তৃতীয় উইকেটে রোভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে ২৭ বলে ৪৬ রান যোগ করেন শাই হোপ। এরপর চতুর্থ উইকেটে শেরেফানি রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে ৪৩ বলে ৯১ রানের অনবদ্য জুটি গড়ে দলীয় স্কোর আড়াইশোর দোড় গোড়ায় পৌঁছে দেন শাই হোপ। এই জুটিতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৭৪তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরি হাঁকান হোপ। তার কারণেই আজ চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় উইন্ডিজ।
ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ইনিংস শেষ করে সাজঘরে ফেরেন। ২০ ওভার পর্যন্ত উইকেটে থেকে, ৫০ বল মোকাবেলা করে চারটি চার আর ৯টি ছক্কার সাহায্যে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন হোপ। এছাড়া ২৬ বল মোকাবেলা করে ৪টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ৪৯ রান করে অপরাজিত থাকেন শেরেফানি রাদারফোর্ড।মাত্র ১২ বল খেলে চারটি চার আর তিন ছক্কায় ৩৩ রান করে ফেরেন সিমরন হিতমায়ার। ১৬ বলে ২১ রান করেন জুয়েল অ্যান্ড্রু। ১৭ বলে ২৪ রান করেন রোভম্যান পাওয়েল।
সেঞ্চুরির জন্য শেষ দুই বলে শাই হোপের প্রয়োজন ছিল ১০ রান। ব্যাট পরিবর্তন করে আত্মবিশ্বাসী দুই ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন হোপ। এ নিয়ে তিন ম্যাচেই ১০২ রান করে অপরাজিত থাকেন হোপ। সিরিজের প্রথম ম্যাচে ১৭১ রানে অলআউট হয়ে ওয়েস্ট ইন্ডিজ হারে ৮ উইকেটে। দ্বিতীয় ম্যাচে ২৪৯ রান করেও পরাজয় এড়াতে পারেনি ভারত। শাই হোপের সেঞ্চুরি (১০২*) আর শেরেফানি রাদারফোর্ডের (৮৪) ফিফটির সুবাদে ৬ উইকেটের দাপুটে জয় পায় উইন্ডিজ।
তৃতীয় ম্যাচে ২২৩ রানে অলআউট হয় ভারত। টার্গেট তাড়া করতে নেমে ২০৯ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। আজ সিরিজে সমতায় ফেরার টার্গেটে ব্যাটিং তাণ্ডব চালায় উইন্ডিজ।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৬,/রাত ১০:১২