বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে পূর্বধলায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার-১ হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ  সার্ককে পুনরুজ্জীবিত করতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী

সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা তারকা বেছে নিলেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড পেদ্রো রদ্রিগেজ। তার দৃষ্টিতে সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টিনার সাবেক তারকা লিওনেল মেসি এবং ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রভাব ফেলা কোচ হিসেবে পেপ গার্দিওলা।

স্প্যানিশ ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড এই তথ্য জানান। ৩৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকা আরও উল্লেখ করেন, ফুটবল ক্যারিয়ারের মাধ্যমে তিনি যাদের সান্নিধ্য পেয়েছেন, তাদের মধ্যে সার্জিও বুসকেটস ছিলেন অন্যতম সেরা।

অন্যদিকে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন ডিফেন্ডার হিসেবে তিনি সার্জিও রামোসের নাম জানান। নিজের পুরো ক্যারিয়ারের সেরা গোল হিসেবে ২০১১ সালে ওয়েম্বলিতে খেলা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের গোলটিকে চিহ্নিত করেছেন পেদ্রো।

নিজের ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারকে ‘কিংবদন্তিতুল্য’ বলে বর্ণনা করে তিনি জানান, ২০১০ সালে বিশ্বকাপ জয়ই তার ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ অর্জন। ২০০৮ সালের বার্সেলোনার মূল দলে আসেন পেদ্রো। গার্দিওলার কোচিংয়ে দ্রুত নিজেকে মেলে ধরেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে জেতেন ২০টি বড় শিরোপা। ক্লাব পর্যায়ে ৭৯৪ ম‍্যাচ ১৯৭টি গোল করেছেন পেদ্রো। স্পেনের হয়ে ৬৫ ম‍্যাচে তার গোল ১৭টি। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit