বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে পূর্বধলায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার-১

হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

স্পোর্টস ডেস্ক : আল নাসরের সবশেষ ম্যাচ ছিল রিয়াদে। সৌদি আরবের রাজধানীতে হুথি হামলা চলাকালে তাদের চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচটি শেষ হয়েছে নিরাপদে। মিসাইল হামলার আশঙ্কায় এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচটি ৩-১ গোলে জেতে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এবার সৌদি প্রো লিগের তিনটি ম্যাচ স্থগিত করা হলো, যার মধ্যে আল নাসরের একটি ম্যাচও রয়েছে।

এসপিএল-এর ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাচগুলোর মধ্যে বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রামের সময়কে বিবেচনায় রেখে লজিস্টিকগত কারণে’ নবম রাউন্ডের ম্যাচগুলো ক্যালেন্ডারে পিছিয়ে দেওয়া হয়েছে। ১৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে লিগের শীর্ষ দল আল হিলাল ও আল রিয়াদ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের ম্যাচ। নতুন সূচিতে আল আহলি ও রোনালদোর আল নাসরের ম্যাচ হবে ২০২৭ সালের ৬ মার্চ। এসপিএল আরও যোগ করেছে, নবম রাউন্ডের অন্য ম্যাচগুলোতে কোনো পরিবর্তন আসেনি, আগের সূচিতেই হবে।

সম্প্রতি সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের হুথিদের মধ্যে একটি ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। রাজ্যজুড়ে বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কদিন আগে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১৩ জন নিহত এবং অভিযান স্থগিত হওয়ার পর সর্বশেষ দফার লড়াই শুরু হয়, যা ২০১৫ সালের পর সবচেয়ে ভয়াবহ হামলা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৬,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit