বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে গুচ্ছগ্রামের রেশনের ১৬ বস্তা চাল ও গম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি খাদ্যসামগ্রী অবৈধভাবে মজুদের দায়ে ‘হুমায়ুন স্টোর এর স্বত্বাধিকারী নুর হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৩অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার  বড়নাল ইউনিয়ন এর ডাকবাংলা  বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বড়নাল ইউনিয়ন এর ডাকবাংলা  বাজারের ব্যবসায়ী নুর হাসান এর  দোকানে সরকারি সিলযুক্ত খাদ্যসামগ্রী মজুদ রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে দোকানে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০কেজি ওজনের চাল ৫০ কেজি ওজনের গম। ১৬ বস্তা  উদ্ধার ও জব্দ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।

পরবর্তীতে জব্দ করা চাল ও  গম তবলছড়ি খাদ্যগুদাম কর্মকর্তা আব্দুর রহিম মিজির  জিম্মায় তবলছড়ি খাদ্য গুদামে পাঠানো হয়। অভিযান পরিচালনাকালে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন-২০২৩ ০৬ ধারায় সরকারি সিলযুক্ত বস্তাসহ ১৬ বস্তা গম ও চাল জব্দ ও নুর হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার মনিটরিং ও সরকারি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অনিয়ম বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit