বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত কার্যক্রমের প্রভাব পড়েছে ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইটে। বেবিচকের সবশেষ হিসাবে, সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১০০টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী। 

বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বার্তায় এ তথ্য জানায়।

বেবিচক জানায়, বাতিল বা স্থগিত হওয়া ১০০টি ফ্লাইটের মধ্যে ৪১টি সরাসরি এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট।

হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় ব্যাহত হচ্ছে যাত্রীদের যাত্রা। সরাসরি ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন দেশ হয়ে সৌদি আরব যাওয়ার ট্রানজিট ফ্লাইটেও পড়েছে এর প্রভাব।

বেবিচক জানিয়েছে, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমানের ১৭টি, ইউএস-বাংলার ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়ার সাতটি রয়েছে।

বাতিল করা ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৫৯টি। এর মধ্যে ইন্ডিগোর ২২, সালাম এয়ারের ৭, ইজিপ্ট এয়ারের ১, এমিরেটস এয়ারের ১৪, কাতার এয়ারওয়েজের ৭, ফ্লাই দুবাইয়ের ৬ ও এয়ার ইন্ডিয়ার ২টি ফ্লাইট রয়েছে।

এদিকে, নিরাপত্তার কারণে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত রেখেছে বিমান। জরুরি যাত্রায় জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। টিকিট ও পরিবর্তিত যাত্রার তথ্য জানতে যোগাযোগ করতে বলা হয়েছে বিমানের বিক্রয়কেন্দ্রে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষের দিকে, তাদের বিনামূল্যে টিকিট পরিবর্তনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিমানের কোনো ফ্লাইটে আসন খালি না রাখার চেষ্টা করতে গিয়ে কখনো কখনো ওভারবুকিংয়ের পরিস্থিতিও তৈরি হচ্ছে।

ওই কর্মকর্তা জানান, ইমিগ্রেশন পার হওয়ার পরও কয়েকজন যাত্রীকে ফিরিয়ে আনার ঘটনা ঘটেছে। তবে পরবর্তী ফ্লাইটে তাদের আবার সৌদি আরবে পাঠানো হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৬,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit