শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৭৯ Time View

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি : ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগ, হতাশাজনক “৭৫% পদ সংরক্ষণ নীতি” সংশোধন করে ১০০% পদ সংরক্ষণ এবং প্রয়োজনে ই-রিকুইজিশনের মাধ্যমে শূন্যপদ সংগ্রহপূর্বক দ্রুত সময়ের মধ্যে শতভাগ নিয়োগের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছেন প্রার্থীরা ।

আজ ০৫ জুলাই(২০২৬ খ্রি.) রোববার রাজধানীর ইস্কাটন রোডে রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারে অনুষ্ঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এর অফিসে এই স্মারকলিপি প্রদান করেছেন প্রার্থীরা । এ সময় ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিতদের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ মুন্না ইসলাম, মোঃ আল মাহমুদ,অনন্যা রানী,মোঃ নূরকুতুবুল আলম,রাজিবুল ইসলাম প্রমূখ ।

তারা জানান, ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ভাইভা উত্তীর্ণ মোট ৬০,৬৩৪ জন)।কিন্তু কর্তৃপক্ষ কর্তৃক বারবার প্রয়োজন অনুযায়ী বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত না করে গণবিজ্ঞপ্তি প্রকাশের কারণে সুপারিশ না পাওয়া বঞ্চিত হয়েছেন সাধারণ প্রার্থী। সম্প্রতি ১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদ থেকে স্কুলে শতভাগ ও কলেজে ৭৫% পদ (সর্বমোট ৬,১৯৩টি) সংরক্ষণের যে খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে, তা সাধারণ প্রার্থীদের জন্য চরম হতাশাজনক। এ সময় তারা ৩ দফা দাবি উত্থাপন করেন ।

তাদের দাবিসমূহ:
১।আর যেন কেউ বঞ্চিত না রয়: বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি দিতে হবে; প্রয়োজনে ই-রিকুইজিশন এর মাধ্যমে নতুন করে শূন্য পদের চাহিদা নিতে হবে।

২।সুপারিশবঞ্চিতদের বিষয়ে নতুন সার্কুলার প্রকাশ না করা: যে সকল বিষয়ে যোগ্য, নিবন্ধিত ও সনদধারী প্রার্থী সুপারিশবঞ্চিত অবস্থায় রয়েছে, সে সকল বিষয়ে এই বঞ্চিত প্রার্থীদের নিয়োগের পূর্বে নতুন কোনো সার্কুলার প্রকাশ করা যাবে না। ৩।শতভাগ নিয়োগ: সনদের মেয়াদ এবং বয়স সময়সীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত সবাইকে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে, শতভাগ নিয়োগ চাই।

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit