সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন পরিষদ গঠন কমিটির সদস্য হলেন আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার ও সম্পাদক হাবিব

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪১৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, গণতন্ত্রের মূল্যবোধ সমুন্নত রাখা এবং উদযাপনমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) নির্বাচনী এলাকায় গঠিত ‘ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন উপদেষ্টা পরিষদ-২০২৬’-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি মো. সানোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব।

তাদের এই মনোনয়নকে আশুলিয়া থানা ছাত্রদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন। সংগঠনের দুই শীর্ষ নেতার এ অন্তর্ভুক্তির মাধ্যমে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক চেতনা এবং শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। নবগঠিত পরিষদে ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মোহাম্মদ তমিজ উদ্দিন। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন জহির মোহাম্মদ বাবর, ওয়াসিম আহমেদ অনিক, মাহফুজ ইকবাল, নবীনুল ইসলাম নবীন, সেলিম রেজা, জনি দেওয়ান, রাকিব খন্দকার, মঞ্জুরুল হক সৌরভ, সুজন সিকদার, এহসানুল হক ফেরদৌস, ইয়ালিদ নাঈম, লিংকন মিয়া, মো. নির্জন ও তোফায়েল হোসেন।

পরিষদের সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে রকিব দেওয়ান রকি, মো. শহিদুল ইসলাম, মো. সুরুজ্জামান এবং তানিয়া ইয়াসমিনকে। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আরমান হোসেন বাবু, ইমু ইমরান, আহমেদ ফয়সাল, মোশারফ হিমেল খান, কমল চন্দ্র, রহিচ আহমেদ রাফি, রায়হান মাহাবুব, আলহাজ্ব মাদবর, রাসেল তালুকদার স্বাধীন, তাজ খান নাঈম, মো. জাহিদুল ইসলাম শাওন, মো. মোজাম্মেল হোসেন মজুমদার, তানজীল রহমান, শাকিল হোসেন, রয়মান মোস্তফা, মিজানুর রহমান, মাহমুদুল হাসান শোভন, শাফি ইমাম এবং মো. রিয়াদ হোসেন রিকু।

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক চেতনা এবং শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পরিষদটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। একই সঙ্গে সাভার-আশুলিয়াজুড়ে ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে উদযাপন কার্যক্রম সফল করতে পরিষদের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit