শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

ফারহা মৌরিন মৌ এর কবিতাঃ জীবন্মৃত কিংবা বিষাক্ত

ফারহা মৌরিন মৌ
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৬৬ Time View

জীবন্মৃত কিংবা বিষাক্ত

বেঁচে থেকে মরে যাওয়ার গল্প
কতটা মানিয়ে যায়?
তাইতো লেখা হয়নি কখনও
জীবন্ত লাশের গল্প।

দম নিয়েও মরে থাকা যায়,
এসব কথা বললে তাকে
পাগল বলবে লোকে।
হাসছে সে, গাইছে সে,
মাতাচ্ছে উঠোন নৃত্যে, অথচ
বোঝার উপায় নেই কারোরই,
ক্ষয়ে যাচ্ছে দ্রুতই।

জীবন এর খাতা ভর্তি গল্পে
শুধু অপরের জন্য বাঁচার দৃশ্যগুলোই
লিখে রাখা।
সেধে সেধে দুঃখ আর দুঃখ সর্বস্ব মানুষগুলোকেই,
বেছে নিয়েছে প্রতিবার।
তাইতো,
দুঃখ তার সীমানা ছাড়েনি অসময়েও।

সুযোগসন্ধানীদের ভীড় রুখতে গিয়ে,
বেড়া ভেঙে,
সদলবলে ঢুকে গেছে হায়েনা।
বহু দিনের শক্ত বেষ্টনী ভাঙতে থাকে।
এরপরই শুরু হয়,
ভাঙনের অভ্যেস।
সেইসাথে বিষাক্ত ছোবল বার বার।

বিষ নিতে নিতে, হয়েছে বিষাক্ত।
যাকেই ছুঁতে যাচ্ছে,
নিজের অজান্তেই
সে আহ্বান করছে মৃত্যুকে।
যে সে মৃত্যু নয় –
অনন্তকাল বেঁচে থাকার যন্ত্রণার মত মৃত্যু।

বিষ নিয়ে তাই রচনা করেছে এক মহাকাব্য।
সেই মহাকাব্যের নায়ক সে নিজেই।

কবি পরিচিতিঃ ফারহা মৌরিন মৌ। কবি, প্রচ্ছদ শিল্পী এবং বাচিকশিল্পী। নিয়মিত লেখালিখি, আবৃত্তিচর্চা এবং কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা বিশেষ আবেদন সৃষ্টি করে। ফারহা মৌরিন মৌ একজন প্রফেসনাল ভয়েস ওভার আর্টিস্টও । তিনি নিয়মিত ইউটিউব, ফেসবুক পেজ, টিভি মিডিয়াতে ভয়েস নিয়ে কাজ করছেন। গল্প, কবিতা লেখালিখি তার ভালোলাগার একটি অন্যতম জায়গা। তার কবিতায়, লেখায় জীবনবোধ, আধ্যাত্বিকতা, বাস্তবতার রূপ দেখতে পাওয়া যায়।

কিউএনবি/বিপুল/০৮.০৭.২০২৬/বিকাল ৫.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit