শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯২ Time View

ডেস্কনিউজঃ চলতি জুলাই মাসের জন্য দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৩৫৭ টাকা কমিয়ে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এলপিজির দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

এদিন এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সেই সঙ্গে ওইদিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

কিউএনবি/বিপুল/০২.০৭.২০২৬/বিকাল ৫.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit