শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

মালয়েশিয়াগামী নৌকা বিকল : ৬৫ জন উদ্ধার, ১১ পাচারকারী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View
ডেস্ক নিউজ : সমুদ্রে ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানি ঢুকে পড়া মালয়েশিয়াগামী একটি নৌকা থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়েছে। বাকি ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছে নৌবাহিনী।বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে সেন্ট মার্টিনের কাছাকাছি সমুদ্রে এ ঘটনা ঘটে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের একটি বোট একটি ভাসমান কাঠের নৌকা দেখতে পায়। নৌকাটিতে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়।

খবর পেয়ে ওই এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি উদ্ধার করে। এ সময় নৌকাটিতে পানি ঢুকছিল। নৌবাহিনীর সদস্যরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে নৌকায় থাকা ৭৬ জনকে উদ্ধার করেন।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

নৌবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার জন্য মানব পাচারকারী চক্রের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। তাঁদের অধিকাংশকে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রাখা হয়েছিল বলে জানানো হয়েছে। পরে তাঁদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল।

নৌবাহিনী জানিয়েছে, বোটটি অবৈধভাবে সমুদ্রপথে যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। বোটে থাকা ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৬,/সকাল ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit