বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল রাতে এ সম্পর্কে আরও বলা হয়, দরবারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সবাইকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক অগ্রযাত্রায় আন্তরিক ও অব্যাহত সহযোগিতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। দরবারে সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক অগ্রযাত্রায় আন্তরিক ও অব্যাহত সহযোগিতার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।