শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামী বছরের ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে লিটন কুমার দাসের দল।বৃহস্পতিবার (১ অক্টোবর) ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসরের গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি।

বাংলাদেশকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে ইংল্যান্ডের পাশাপাশি রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব পেরিয়ে একটি দলও এই গ্রুপে যুক্ত হবে, যাদের আপাতত ‘কোয়ালিফায়ার বি’ নামে রাখা হয়েছে।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এই গ্রুপেও বাছাইপর্ব থেকে একটি দল জায়গা পাবে, যাদের বলা হচ্ছে ‘কোয়ালিফায়ার এ’।

আগামী ২ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের চতুর্দশ আসরের কার্যক্রম। নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা তিন দলের মধ্যে এই পর্বের লড়াই হবে। সেখান থেকে একটি দল মূল গ্রুপ পর্বে জায়গা করে নেবে।

ইংল্যান্ডের পর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কুগম্পো সিটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

টুর্নামেন্টের সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচও হবে ডারবানে। ১৯ অক্টোবর মাঠে গড়াবে ম্যাচটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ অক্টোবর ছুয়ানে ‘কোয়ালিফায়ার বি’-এর মুখোমুখি হবে বাংলাদেশ।

গ্রুপ পর্বের মূল লড়াই শুরু হবে ৭ অক্টোবর। কেপ টাউনে অস্ট্রেলিয়া ও ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে এই পর্ব। এরপর ১০ অক্টোবর জোহানেসবার্গে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে।

দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরের সর্বোচ্চ অবস্থানে থাকা একটি দল—মোট সাত দল নিয়ে হবে ‘সুপার সেভেন’ পর্ব। ২৫ অক্টোবর থেকে শুরু হবে এই পর্বের লড়াই। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে।

প্রথম সেমিফাইনাল ১৭ নভেম্বর কেপ টাউনে এবং দ্বিতীয় সেমিফাইনাল ১৮ নভেম্বর ছুয়ানে অনুষ্ঠিত হবে।

জোহানেসবার্গে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। দুটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৬,/সকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit