শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

ফের ‘ঠাকুমা’ চরিত্রে ফিরছেন শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৬২ Time View
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আবারও ‘ঠাকুমা’ চরিত্রে ফিরছেন। ‘ঠাকুমার ঝুলি’ সিরিজের সাফল্যের পর এর নতুন সিজনেও একই চরিত্রে দেখা যাবে তাকে।বুধবার (৩০ সেপ্টেম্বর) কলকাতায় হইচইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন কাজের খবর জানান শ্রাবন্তী। অনুষ্ঠানে লাল গাউনে নজর কাড়েন অভিনেত্রী। তার ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

বাংলার জনপ্রিয় রূপকথার গল্প অবলম্বনে অয়ন চক্রবর্তীর পরিচালনায় চলতি বছরের মার্চে মুক্তি পায় ‘ঠাকুমার ঝুলি’। এতে ‘ঠাকুমা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পান শ্রাবন্তী।

নতুন সিজনে অবশ্য পরিচালকের পরিবর্তন হয়েছে। এবার সিরিজটি পরিচালনা করবেন জয়দীপ মুখার্জি। আগের সিজনের মতো এবারও ঠাকুমার নাতনির চরিত্রে থাকছেন দিব্যাণী মণ্ডল।

প্রথম সিজনে শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করেছিলেন রাহুল ব্যানার্জি। তবে সম্প্রতি তার মৃত্যু হওয়ায় নতুন সিজনে তাকে দেখা যাবে না। বিষয়টি দর্শকদের মধ্যেও আবেগ তৈরি করেছে।

হইচইয়ের অনুষ্ঠানে নিজের নতুন কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রাবন্তী। একইসঙ্গে টলিউডের বিভিন্ন তারকার উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠান নিয়েও আনন্দ প্রকাশ করেন তিনি। তার প্রত্যাশা, এ ধরনের ধারাবাহিক কাজ বাংলা বিনোদন জগতকে আরও এগিয়ে নেবে।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৬,/সকাল ৬:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit