শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

ডেস্ক নিউজ : আগামী ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন। এছাড়া বগুড়ায় দ্রুত ডোমেস্টিক (অভ্যন্তরীণ) বিমানবন্দর চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত ও অনুশাসন পাওয়া গেছে বলে জানান বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বগুড়ার সার্বিক উন্নয়ন, বিমানবন্দর, বগুড়া বিশ্ববিদ্যালয়, প্রধানমন্ত্রীর সফরসূচি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আঞ্চলিক শাখা নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ টেনে রেজাউল করিম বাদশা জানান, আন্তর্জাতিক বিমানবন্দর সময়সাপেক্ষ বিষয় হওয়ায় আপাতত বগুড়ায় ডোমেস্টিক ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়। প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়ে বেসরকারি বিমান সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ডোমেস্টিক বিমানবন্দর চালুর অনুশাসন দিয়েছেন। রানওয়ে কিছুটা সম্প্রসারণ ও টার্মিনালসংক্রান্ত প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ সম্পন্ন করে দ্রুততম সময়ে এটি চালু করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সম্ভাব্য রূপরেখা তুলে ধরে এই সংসদ সদস্য জানান, মোকামতলায় ঘোষিত পৌরসভা উদ্বোধনসহ সংশ্লিষ্ট বিষয়ে কর্মসূচি এবং সেখানে একটি জনসভা হতে পারে। এ ছাড়া করতোয়া নদী খননকাজ ও জনসভার বিষয় রয়েছে। দিনের শেষে মাগরিবের পর শহরের শহীদ টিটু মিলনায়তন হলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। 

জাতীয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক শাখা ও উচ্চশিক্ষা প্রসঙ্গে রেজাউল করিম বাদশা জানান, একটি আঞ্চলিক শাখা ও একাডেমিক ভবনের জন্য পুরাতন সিও (উপজেলা) অফিস এলাকায় জায়গা মোটামুটি চূড়ান্ত হয়েছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে। পাশাপাশি একটি ইনস্টিটিউটের ভবনের জন্য প্রায় এক একর জমি দেওয়ার বিষয়ও আলোচনায় রয়েছে।
এ ছাড়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক শাখা বগুড়ায় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ফিজিবিলিটি ও জমি পরিদর্শনের জন্য বগুড়ায় আসবেন। ব্রিফিংয়ের শেষে বগুড়ার সামগ্রিক উন্নয়নে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রেজাউল করিম বাদশা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit