বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাকে প্রত্যর্পণের জন্য ঢাকার করা অনুরোধ—দুটি সম্পূর্ণ আলাদা বিষয় বলে জানিয়েছে ভারত। বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাসিনা ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই।

নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের করা অনুরোধ ভারত তাদের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে। তিনি বলেন, ‘কোনো নাগরিক ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চাইলে, সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বিষয়।’

এর আগে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর তার এই ফেরার পরিকল্পনার কথা জানায় রয়টার্স। তবে বাংলাদেশ সরকার বলেছে, তাকে দেশে ফিরিয়ে আনতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে।

২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। গত ৯ নভেম্বর দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছিলেন তিনি। তবে বাংলাদেশ সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করে। পাশাপাশি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরেও উত্তেজনা বাড়ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৬,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit