সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : “রপ্তানিমূখি প্রাণীসম্পদে গড়বো দেশ’ সবার আগে বাংলাদেশ” এ শ্লোগানে নওগাঁ জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসন ও জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজন সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণাঢ্য রালি বের হয়ে উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ শেষে ফিতা ও ফেস্টন উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।
এসময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ জহুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।পরে আলোচনা সভা ও প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিনব্যাপি এ প্রাণীসম্পদ প্রদর্শনীতে ৩০টি স্টল অংশ গ্রহণ করেছেন।
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৬,/রাত ৯:৩৩