বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালী রোকসানা মর্তুজা’র ‘জল ও পাথরের কাব্যঃ অনুভূতি ও মানবিকতার এক কাব্যভুবন হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া। ‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না আটোয়ারীতে আমন ধান ও চাল সংগ্রহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে আলোচনা সভায়য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মো. কামাল উদ্দিন দীপ্ত, জেলা পরিষদ সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা, আব্দুল মালেক মিন্টু, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, কুহেলী দেওয়ান ও তাছলিমা সিরাজ সিমা এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলীসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুর্গম এলাকার অনেক খামারি নিজেদের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছেন। 
সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, “পাহাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় খামারি ও উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে। তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করা গেলে খাগড়াছড়িতে প্রাণিসম্পদ উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এতে স্থানীয় মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের বিকাশ অপরিহার্য। খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় খামারি ও উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে হবে। খামারিদের উৎপাদন বাড়াতে  বর্তমান সরকার  আধুনিক প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।তাঁদের উৎপাদিত প্রাণিজ আমিষ স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।
অনুষ্ঠান উপলক্ষে খাগড়াছড়িতে ১০টি স্টলে খামারি ও উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রজাতির গবাদিপশু ও প্রাণী প্রদর্শনের পাশাপাশি স্থানীয় খামারিদের উৎপাদিত প্রাণী, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা এবং আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit