বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালী রোকসানা মর্তুজা’র ‘জল ও পাথরের কাব্যঃ অনুভূতি ও মানবিকতার এক কাব্যভুবন হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া। ‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না আটোয়ারীতে আমন ধান ও চাল সংগ্রহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এবং চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াস হোসেনসহ মোট তিনজনকে হাতেনাতে ধরে পিটুনি দেওয়ার পর পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের কয়েকজন কর্মী।

বুধবার (২৫ নভেম্বর) রাতে ঢাকার লালমাটিয়া থেকে তাদের আটকের পর মারধরের ঘটনা ঘটে, আর এরপরই তাদের নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুর থানায়। ঘটনার সময় মারধরের বেশ কয়েকটি দৃশ্য এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই দুজনের পাশাপাশি আটক হওয়া তৃতীয় ব্যক্তি হলেন সুফি মো. আল মামুন, যিনি পেশায় একজন আইনজীবী।

ভিডিওতে আরও দেখা যায়, শাখাওয়াতের কাছে নাম জানতে চান ছাত্রদল নেতা মোতাহার হোসেন। সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কিনা, তা-ও জানতে চান তিনি। জবাবে আর করবেন না বলে জানান শাখাওয়াত। এ সময় তাকে কান ধরতে বলেন ছাত্রদল নেতাকর্মীরা। তিনি কান ধরেন। পরে পুলিশ তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

ভিডিওতে মোহাম্মদপুর ও ধানমন্ডি থানা ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথাও বলা হচ্ছিল। মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

পুলিশ কর্মকর্তা হালিম বলেন, সম্ভবত তারা কোনো রেস্তোরাঁয় বসেছিলেন। তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই করছে পুলিশ। মুনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কার একটি মামলা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit