বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালী রোকসানা মর্তুজা’র ‘জল ও পাথরের কাব্যঃ অনুভূতি ও মানবিকতার এক কাব্যভুবন হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া। ‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না আটোয়ারীতে আমন ধান ও চাল সংগ্রহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের হোসেনপুর এলাকায় তার (মো. ফাহিম রহমান খান পাঠান) বাসায় আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা।    

আসিফ মাহমুদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে একের পর এক হামলা, অগ্নিসংযোগ ও নাশকতা চালিয়ে দেশে ভীতি ছড়ানোর অপচেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থানে জনগণ দ্বারা বিতাড়িত হওয়ার পরও তাদের এই অপতৎপরতা থামেনি।  

তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা করে বা তদন্তের নামে সময়ক্ষেপণ করে দায় এড়ানো যাবে না। প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও অন্যান্য তথ্য-প্রমাণ ধরে দ্রুত হামলাকারীদের শনাক্ত করতে হবে।
পরিকল্পনাকারী, অর্থদাতা ও নেপথ্যের মদদদাতাদেরও আইনের আওতায় এনে দ্রুত বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পোস্টের শেষে আসিফ বলেন, একই সঙ্গে ফাহিম রহমান খান পাঠান ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর এ ধরনের হামলা ঠেকাতে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।  

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit