ডেস্ক নিউজ : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিককদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য, শেখ হাসিনা বর্তমানে ভারতের জন্যও অপ্রয়োজনীয় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা তৈরি করছে বলে ভারত উপলব্ধি করতে পারছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, সেখানে অপরাধীদের জন্য একটি নীতি এবং সাধারণ নাগরিকদের জন্য আরেকটি নীতি রয়েছে।
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৩