এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ৫ চালককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের পারবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে এ জরিমানা করা হয়। অভিযার পরিচালনা করেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি,এম এ, মনীব। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ উপজেলার আন্দারকোটা গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমদাদুল ইসলামকে পাঁচশত টাকা অর্থদণ্ড অনাদায় তিন দিনের বিনাশ্রম করা দন্ড, বহিলাপোতা গ্রামের ইউসুফ আলীর ছেলে হুমায়ুন কবিরকে একই ধারায় এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায় সাত দিনের বিন আশ্রম করা দন্ড, পাতিবিলা গ্রামের বিপুল হাসানের ছেলে সাব্বির রহমানকে ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পৌর শহরের কারিগরপাড়া আনোয়ার হোসেনের ছেলে জিহাদ হাসানকে ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায় দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড। এদিকে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ আইনে যশোর সদর উপজেলার আব্দুল খালেকরে ছেলে শাহজাহান আলীকে ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায় তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদার করা হয়। এ সময় চৌগাছা থানার এস আই মুখলেসুর রহমানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থি ছিলেন
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৬,/রাত ৯:৩৩