শান্ত ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখোলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী।
এব্যাপারে নেত্রকোণা ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন জানান – নেত্রকোণা সদর উপজেলার হাটখোলা বাজারে আজ বৃহস্পতিবার (২৬নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ২০মিনিটে খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের চৌকস টিম আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে জানা গেছে কাপড়ের দোকান সহ অন্যান্য ৪/৫টি দোকান আগুনে পুড়েছে।
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৬,/রাত ৯:৩৩