এ সময় বক্তারা বলেন, দেশের মানুষ যখন শান্তি ও স্বস্তিতে বসবাস করতে চায়, ঠিক তখনই আওয়ামী সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড দমনে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনে যারা আছেন আপনারা কঠোর অবস্থান গ্রহণ করুন। আপনারা ভোটের আগে বলেছিলেন সবার আগে বাংলাদেশ, এখন হয়েছে সবার আগে বিএনপি।
বক্তারা আরও বলেন, সারাদেশে যেকোনো ধরনের নৈরাজ্য ও নাশকতা রুখে দিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা রাজপথে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করবে। অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩