শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

বেনাপোলে দুই শ্রমিকের ওপর ককটেল হামলার ঘটনায় ৮ জনের নামে মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলার ঘটনায় ৮ জনকে আসামী করে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বেনাপোল পোর্ট থানায় মামলাটি করেন ককটেল বিস্ফোরণে আহত তবিবুর রহমান তবি (৫৫)। মামলার নম্বর ১৬। মামলার বাদী তবিবুর রহমান তবি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া গ্রামে বসবাস করেন । তবিবুর রহমান তবি শার্শা উপজেলার কণ্যাদহ গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

মামলার এজাহারে নাম উল্লেখ আট আসামি হলেন বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আশা (৩০), জামশের আলীর ছেলে বাবু (৩৫), ইসরাফিলের ছেলে চয়ন (২৭), মৃত হবি সরদারের ছেলে ইব্রাহিম (৪০) ও ইসরাফিল (৫৫), মৃত সোলেমান সরদারের ছেলে জামশের আলী (৬০), জামশের আলীর ছেলে বকুল (৩৫) এবং মৃত আব্দুস ছামাদের ছেলে আব্দুল আহাদ (৫৫)। সূত্রে জানা গেছে, মামলার ৮ নম্বর আসামি আব্দুল আহাদ বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর। ইসরাফিল সরদার বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এ ছাড়া অন্য আসামিরাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মামলার বাদী তবিবুর রহমান তবি জানান, তার সঙ্গে ছোটআঁচড়া গ্রামের স্থানীয় কয়েকজনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি সহযোগী লোকমান হোসেনকে (৫০) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ছোটআঁচড়া গ্রামে নিজের বাড়ির সামনে পৌঁছালে আসামিরা তাঁদের পথরোধ করেন। এ সময় আসামীরা তাদের উপরে ককটেল নিক্ষেপ করেন।

মামলার অভিযোগ সূত্রে জানাযায় আব্দুল আহাদের নির্দেশে আশা ও বাবু তাঁদের হত্যার উদ্দেশ্যে দুটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুর রহমানের ডান পায়ের বিভিন্ন স্থানে এবং লোকমান হোসেনের বাম পায়ের বিভিন্ন স্থানে আঘাত লাগে। বিস্ফোরণে তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতা মো. শহিদ আলী বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের কিছু অংশবিশেষ উদ্ধার করে। এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, ককটেল বিষ্ফোরনের ঘটনায় তবিবুর রহমান তবি বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করে মামলা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit