শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

খাগড়াছড়িতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে  বিএনপির বিক্ষোভ সমাবেশ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পতিত স্বৈরাচার আওয়ামী ফ্যাসিবাদের ককটেল সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ও মাটিরাঙ্গা  উপজেলা সহ জেলার বিভিন্ন উপজেলা ও  ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

শুত্রুবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি  টাউন হল প্রাঙ্গন খাগড়াছড়ি  জেলা বিএনপি  অঙ্গ ও সহযোগী সংগঠনে আয়োজনে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে  বিএনপির বিক্ষোভ সমাবেশে খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মারমা। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য, এম এন আবছার, জেলা বিএনপির সহ-সভাপতি মো.বেলাল হোসেন,জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট  আব্দুল মালেক মিন্টু,যুগ্ন-সাধারন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য  মোশাররফ হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক অনিমেষ দেওয়ারন রিংকু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সহ সম্পাদক মো.শাহেদুল হোসেন সুমন অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মারমা বলেন, দেশের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার মাধ্যমে জনগণের জানমালের ক্ষতি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে সবাইকে সোচ্চার থাকতে হবে।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, খাগড়াছড়ির মাটি ও মানুষের স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। সন্ত্রাস, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিংপ্রু জেরী বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার সুযোগ দেওয়া যাবে না। সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৬,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit