শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

এক লাফে ৩ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ডেস্ক নিউজ : বিশ্ববাজারে স্বর্ণের দাম শুক্রবার ৩ শতাংশের বেশি বেড়েছে। এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর ডলারের ঊর্ধ্বগতি থেমে যাওয়া এবং শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরায় ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান এই ধাতুর দাম।

সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, কয়েক দিনের দরপতনের পর আবার বাজারে ক্রেতারা ফিরেছেন। সাম্প্রতিক দরপতনের পর প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানির শেয়ার কিছুটা স্থিতিশীল হয়েছে। এটি স্বর্ণের জন্য ইতিবাচক। কারণ, শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের সময় কিছু বিনিয়োগকারী অন্য খাতে লোকসান সামাল দিতে এবং নগদ অর্থের জোগান নিশ্চিত করতে স্বর্ণের অবস্থান বিক্রি করতে বাধ্য হয়েছিলেন।

তিনি আরও বলেন, স্বর্ণের দাম সহজেই আবার ৫ হাজার ডলারে ফিরবে বলে তিনি মনে করেন না। তবে প্রতি আউন্সের দাম ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ ডলারে ফিরে যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ২২ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর মার্কিন ডলারের দর কিছুটা স্থির হয়েছে। ডলারের দর দুর্বল হলে ডলারে মূল্য নির্ধারিত ধাতুগুলো অন্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে তুলনামূলক সস্তা হয়ে ওঠে। এতে স্বর্ণসহ মূল্যবান ধাতুর চাহিদা বাড়তে পারে।

অন্যদিকে, কঠিন একটি মাসের শেষ দিকে এসে বিশ্ব শেয়ারবাজারেও কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সরকারি ছুটির কারণে লেনদেনের চাপ কম থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও কিছুটা প্রশমিত হয়েছে।

বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রাথমিক হিসাবের তুলনায় অনেক বেশি বেড়েছে। একই সময়ে অক্টোবরে মূল্যস্ফীতিও বেড়েছে। এসব তথ্যের ফলে আগামী মাসে এবং ২০২৭ সালের শুরুর দিকে আবারও সুদের হার বাড়াতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক—এমন প্রত্যাশা জোরালো হয়েছে। সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ, তখন সুদবাহী অন্যান্য সম্পদে বিনিয়োগ করে বেশি মুনাফা পাওয়ার সুযোগ তৈরি হয়।

এদিকে এ সপ্তাহে এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ভৌত স্বর্ণের চাহিদা বেড়েছে। ভারতে গয়না ও বিনিয়োগের জন্য স্বর্ণ কেনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চীনে খুচরা পর্যায়ে শক্তিশালী চাহিদার কারণে স্থানীয় বাজারে স্বর্ণের বাড়তি দামও স্থিতিশীল রয়েছে।

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৪ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৩ দশমিক ২৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯১২ দশমিক ২২ ডলারে পৌঁছেছে। সপ্তাহ শেষে তিনটি ধাতুর দামই বাড়তির দিকে রয়েছে।

সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৬,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit