শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের সময় নজিরবিহীন ঘটনা ঘটেছে। দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা পাইকের মৃত্যু হয়নি। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।স্থানীয় সময় বুধবার রাত ৮টায় ন্যাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউশনে পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়। ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন টেনেসির গভর্নর বিল লি।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, পাইককে রাসায়নিক পেন্টোবারবিটালের দুটি ডোজ দেওয়া হয়। এ সময় প্রত্যক্ষদর্শীদের জন্য নির্ধারিত কক্ষের পর্দা দুইবার বন্ধ করা হয়। একপর্যায়ে গণমাধ্যমকর্মীদেরও সেখান থেকে চলে যেতে বলা হয়।

মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা চলার সময় পাইকের আইনজীবীরা জরুরি ভিত্তিতে তা বন্ধের আবেদন করেন। আবেদনে তারা জানান, পাইক অচেতন হয়ে পড়লেও তার হৃদস্পন্দন চলছিল এবং তিনি নাক ডাকছিলেন।

পাইকের এক আইনজীবী বিবিসিকে জানান, ৫০ বছর বয়সী পাইককে হাসপাতালে জীবন রক্ষাকারী চিকিৎসা দেওয়া হচ্ছে।

১৯ বছর বয়সী কোলিন স্লেমারকে হত্যার দায়ে ১৯৯৬ সালে পাইককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখন তার বয়স ছিল ১৮ বছর। তৎকালীন প্রেমিক ট্যাডারিল শিপের সঙ্গে মিলে তিনি স্লেমারকে মারধর, নির্যাতন ও হত্যা করেন। সমস্যাগ্রস্ত কিশোর-কিশোরীদের জন্য একটি কর্মপ্রশিক্ষণ শিবিরে তাদের সঙ্গে স্লেমারের পরিচয় হয়েছিল।

পাইককে মৃত্যুদণ্ড দেওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত আইনি লড়াই চলছিল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেয়।

এপি জানিয়েছে, টেনেসির মৃত্যুদণ্ড কার্যকরের প্রটোকল অনুযায়ী, প্রথম দফার ওষুধ দেওয়ার পর বন্দি মারা না গেলে দ্বিতীয় দফায় দেওয়ার জন্য অতিরিক্ত ওষুধের সিরিঞ্জ প্রস্তুত রাখা হয়। তবে দ্বিতীয় দফা দেওয়ার পরও বন্দি জীবিত থাকলে কী করা হবে, সে বিষয়ে প্রটোকলে কোনো নির্দেশনা নেই।

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে গভর্নর বিল লি বলেন, ঠিক কী ঘটেছিল তা নির্ধারণ করতে তিনি একটি সমন্বিত ও তৃতীয় পক্ষের পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, এ বছর নির্ধারিত সর্বশেষ মৃত্যুদণ্ড আর কার্যকর করা হবে না।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৬,/সকাল ৫:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit